✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা মোকাবেলায় সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১৫, | ১৫:৫৭:৩৭ |

নভেল করোনাভাইরাস মোকাবেলায় দক্ষিণ এশিয়ার জন্য উপযুক্ত কর্মকৌশল ঠিক করতে আজ রোববার বিকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সার্কভুক্ত দেশের নেতারা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় সার্কভুক্ত দেশের নেতারা করোনাভাইরাস থেকে নাগরিকদের সুরক্ষার কৌশল নিয়ে কথা বলবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসের কৌশল ঠিক করতে শুক্রবার টুইটে সার্কভুক্ত দেশের নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেয়ার আহ্বান জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশের নেতারা সেদিনই নরেন্দ্র মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়ে সম্মতি জানান। শুধু পাকিস্তান গতকাল ওই কনফারেন্সে যুক্ত হওয়ার কথা জানিয়েছে। তবে পাকিস্তানের পক্ষে সে দেশের স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

এর আগে শুক্রবার বেলা পৌনে ২টার পরপর দুটি টুইট করেন মোদি। প্রথমটিতে বলেন, ‘আমাদের পৃথিবী এ মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াই করছে। সব পর্যায়ে সরকার ও জনগণ পরিস্থিতির মোকাবেলায় যথাসাধ্য করছে। নাগরিকদের সুস্থ রাখতে দক্ষিণ এশিয়ায় বসবাসকারী জনগণের সর্বতোভাবে সচেষ্ট হওয়া উচিত।’ দ্বিতীয় টুইটে সার্ক সদস্যভুক্ত দেশগুলোর নেতাদের উপযুক্ত কৌশল তৈরিতে ভিডিও কনফারেন্সের প্রস্তাব দেন তিনি, যা সারা বিশ্বের কাছে দৃষ্টান্তমূলক হবে।

দক্ষিণ এশিয়ার সার্বিক কল্যাণে সহযোগিতার ক্ষেত্র বিস্তারে ১৯৮৫ সাল থেকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পথচলা শুরু। কিন্তু ভারত ও পাকিস্তানের পারস্পরিক দ্বন্দ্ব এবং সন্ত্রাসবাদের কারণে ক্রমেই অর্থহীন হয়ে পড়ে সার্ক। উরি হামলার পর ২০১৬ সালে ইসলামাবাদে ১৯তম শীর্ষ সম্মেলন ভারত বয়কট করে। ভারতের পাশাপাশি সম্মেলন বয়কট করে বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, শ্রীলংকা ও মালদ্বীপ। মূলত ওই সময় থেকেই অকার্যকর হয়ে পড়ে সংস্থাটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..