✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশে যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে আসা সব ফ্লাইট বাতিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১৫, | ১৫:৪২:৩৯ |

করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্য ছাড়া ইউরোপের বাকি দেশগুলো থেকে যাত্রীবাহী সব ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর মিন্টোরোডে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, রোববার মধ্যরাত থেকে ইউরোপের সঙ্গে আগামী ১৪ দিন বিমান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসাও বন্ধ থাকবে। তবে যুক্তরাজ্য ও তুরস্ক এর আওতার বাইরে।

এছাড়া করোনা ঠেকাতে ৩১ মার্চ পর্যন্ত বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে প্রবেশে অন অ্যারাইভাল ভিসা সুবিধাও বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..