✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হাতে তিন সেলাই: নিউজিল্যান্ড সিরিজ শেষ জয়ের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০১-০৪, | ১৯:২১:২৭ |

নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন মাহমুদুল হাসান জয়। ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙুলে চোট পান এই ওপেনার। সেলাই লেগেছে তিনটি। চলমান টেস্টের দ্বিতীয় ইনিংস তো বটেই পুরো সিরিজেই আর ব্যাট করতে পারবেন না জয়।

মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন জয়। জানা গেছে, কম করে হলেও ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। ফলে ৯ই জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

জয়ের চোট নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, ‘জয় আজ ফিল্ডিং করার সময় ডাতে হাতের তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝে চোট পায়। এখানে যে চিকিৎসক ছিলেন তিনি ইতিমধ্যেই সেলাই দিয়েছেন। ৩টা সেলাই পড়েছে।

তাকে ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। এখন পুনর্বাসন করা হবে।’

চলমান মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে চমৎকার খেলেন মাহমুদুল হাসান জয়। ২২৮ বলে ৭৮ রান করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..