✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শ্রীলঙ্কায় ফিরছেন গোতাবায়া!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-২৭, | ১২:১৫:৫৩ |

শ্রীলঙ্কার এক আইনপ্রণেতা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার মুখপাত্র এমপি বন্দুলা গুনাবর্ধনে সাংবাদিকদের বলেন, রাজাপাকসে আত্মগোপনে ছিলেন না। তবে তার দেশে ফেরার তারিখ জানা যায়নি। বুধবার এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

এর আগে চরম অর্থনৈতিক সংকটে সৃষ্ট গণবিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ থেকে পালিয়ে যান গোতাবায়া। প্রথমে তিনি একটি সামরিক বিমানে করে মালদ্বীপে পালান। সেখান থেকে তিনি ১৪ জুলাই সিঙ্গাপুর যান। বিক্ষোভকারীদের অভিযোগ, জাতীয় অর্থনীতিতে গোতাবায়ার ভুল সিদ্ধান্তের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

এদিকে সিঙ্গাপুর পৌঁছার পর দেশটির পক্ষ থেকে জানানো হয়েছিল, সিঙ্গাপুরে থাকার জন্য গোতাবায়া রাজনৈতিক আশ্রয় চাননি। দেশ থেকে পালানোর সময় তার সঙ্গে স্ত্রী এবং দুই দেহরক্ষী ছিলেন। সিঙ্গাপুর যাওয়ার পর গুঞ্জন ছিল, তিনি হয়তো সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন।

মঙ্গলবার বন্দুলা গুনাবর্ধনে সাংবাদিকদের বলেন, আমার জানামতে তিনি ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য শ্রীলঙ্কানরা গোতাবায়া রাজাপাকসে প্রশাসনকে দায়ী করেন। দেশটির নাগরিকরা কয়েক মাস ধরে প্রতিদিন বিদ্যুৎহীন থাকছেন এবং জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো মৌলিক পণ্যের চরম ঘাটতির সঙ্গে লড়াই করছেন।

এদিকে পালিয়ে গিয়ে প্রেসিডেন্টের পদ থেকে গোতাবায়া পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন তারই ঘনিষ্ঠ মিত্র রনিল বিক্রমাসিংহে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..