✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বরিশালের সিটি কাউন্সিলর মান্নাকে তুলে নেওয়ার অভিযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২১, | ০৫:২৫:৩৬ |

ব‌রিশা‌লে পু‌লিশ ও আওয়ামী লীগ নেতাকর্মী‌দের সংঘ‌র্ষের ঘটনায় পু‌লি‌শের দা‌য়ের করা মামলার দুই নম্বর আসামি ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ব‌রিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক শেখ সাই‌য়েদ আহ‌ম্মেদ মান্না‌কে প্রশাস‌নের লোক প‌রিচ‌য়ে সাদা পোশাকধারীরা নি‌য়ে গে‌ছে বলে অভিযোগ করেছে পরিবার।

গতকাল শুক্রবার (২০ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মস‌জিদ এলাকায় বো‌নের বাসা থে‌কে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে নি‌শ্চিত ক‌রে‌ছেন মান্নার বড়‌ বোন কা‌নিজ ফা‌তেমা।

তি‌নি জানান, শুক্রবার রাত ১০টার দি‌কে তার বাসায় সি‌ভিল পোশাকধারী একদল লোক এসে মান্না‌কে নি‌য়ে যায়। তখন তা‌দের প‌রিচয় জান‌তে চাই‌লে তারা প্রশাস‌নের লোক ব‌লে জানায়। তা‌কে কোথায় নি‌য়ে যাওয়া হ‌চ্ছে জান‌তে চাইলে তারা ব‌রিশা‌লের থানায় যোগা‌যো‌গের জন্য ব‌লেন। তারপর থেকে এখন পর্যন্ত তার আর খোঁজ জানা যায়‌নি।

এ বিষ‌য়ে কো‌তোয়া‌লি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নুরুল ইসলাম ব‌লেন, তার গ্রেপ্তারের বিষ‌য়ে এখ‌নো কেউ আমা‌দের অবগত করে‌নি। তাই এ বিষ‌য়ে কিছু বল‌তে পার‌ছি না।

কাউন্সিলর মান্না ব‌রিশাল নগ‌রের গোরস্থান রোডের বা‌সিন্দা ও প্রয়াত বীর মু‌ক্তি‌যোদ্ধা শেখ কুতুব উদ্দিনের ছে‌লে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..