✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৪ ব্রোঞ্জ পদক জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-১৮, | ১১:২০:৩৩ |

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ (আইবিও) প্রতিযোগিতায় রেকর্ড সংখ্যক চারটি ব্রোঞ্জ পদক লাভ করেছে বাংলাদেশ। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অনুষ্ঠিত ৩৩তম আইবিওতে দেশের জন্য প্রথমবারের মতো সর্বাধিক সংখ্যক পদক জয় করলেন এসএফএপ গ্রিনহেরাল্ড ইন্টাঃ স্কুলের রায়ান রহমান, ফাইয়াদ আহমেদ, নটর ডেম কলেজের খন্দকার ইশরাক আহমদ ও আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাহসিন শান লিওন।

ছয় সদস্যের টিম বাংলাদেশের অপর দু’জন হলেন- বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কোচ অধ্যাপক ড. রাখহরি সরকার এবং সাধারণ সম্পাদক ড. সৌমিত্র চক্রবর্তী। এবার আইবিওতে বিশ্বের ৭৮টি দেশ থেকে ৩১২ বাছাইকৃত শিক্ষার্থী জীববিজ্ঞানের সর্ববৃহৎ এ আয়োজনে অংশ নেয়।

বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবের চূড়ান্ত আসরে বিজয়ী চার শিক্ষার্থী আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নেন। আঞ্চলিক ও জাতীয় জীববিজ্ঞান উৎসব, জাতীয় বায়োক্যাম্প, আবাসিক ও অনাবাসিক বায়োক্যাম্প শেষে চার শিক্ষার্থীকে বাছাই করা হয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা তুলে ধরার জন্য। ইয়েরেভানে গত ১০ জুলাই শুরু হয় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের ৩৩তম আসর। রবিবার আইবিওর সমাপনী অনুষ্ঠানে এর ফলাফল ঘোষণা করা হয়। অতীতের সব রেকর্ড ভেঙে টিম বাংলাদেশের চারজনের প্রত্যেকেই ব্রোঞ্জ পদক জয় করেন।

বাংলাদেশ ২০১৬ সাল থেকেই আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। নির্ধারিত চারজনের দলের সবারই মেডেল জয় এবারই প্রথম। অভূতপূর্ব এই সাফল্যের জন্য শিক্ষক-অভিভাবক ও আয়োজকরা উচ্ছ্বসিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..