✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ঈদ পুনর্মিলনে রাষ্ট্রদূতরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-১৩, | ১১:১১:০৭ |

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে কূটনীতিকদের সম্মানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এ ঈদ পুনর্মিলনীতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বর্তমান ও সাবেক কূটনীতিক, সিনিয়র সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান।

এসময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঈদ পুনর্মিলনীতে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের গভীরতা আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের সাথে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঈদের কুশলাদি বিনিময় করেন।

ঈদ পুনর্মিলনীর মাধ্যমে কূটনীতিকবৃন্দের সাথে কুশলাদি বিনিময়ের উদ্যোগের জন্য অতিথিবৃন্দ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..