কাজের সুযোগ তৈরি করেছে গুগল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০২, | ১৯:১৫:৩৭ |
দারুণ কাজের সুযোগ তৈরি করেছে গুগল। অ্যাপ্রেন্টিসশিপ ও পেইড ইন্টার্নশিপ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে গুগল। চলতি বছরেই শুরু হবে এসব প্রোগ্রাম। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য এই সুযোগ তৈরি করেছে সার্চ ইঞ্জিনখ্যাত গুগল। নির্বাচিত কয়েকটি ফিল্ডের জন্য এই প্রোগ্রামের পরিকল্পনা করা হয়েছে। 
ভারতের বেঙ্গালুরু, পুনে ও হায়দরাবাদের গুগল দপ্তরে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম পরিচালনা করা হবে।

তিনটি প্রোগ্রাম


সিলিকন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও রিসার্চ প্রোগ্রাম।

সিলিকন ইঞ্জিনিয়ারিং

এতে সুযোগ পেতে থাকতে হবে বিশেষ বিষয়ে পড়াশোনা। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিকস, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য কোনো টেকনিক্যাল ফিল্ডে পিএইচডি শিক্ষার্থী হতে হবে।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সমযোগ্য কোনো প্রোগ্রামে যারা পিএইচডি করছেন, তারা এই ইন্টার্নশিপ প্রোগ্রামে সুযোগ পেতে পারেন। এই প্রশিক্ষণ দেওয়া হবে ১২ থেকে ১৪ সপ্তাহের সময়ে। করপোরেট খাতে কাজ করার বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা পাওয়া যাবে।

রিসার্চ প্রোগ্রাম

কম্পিউটার সায়েন্স, লিঙ্গুইস্টিকস, স্ট্যাটিস্টিকস বা অ্যাপ্লায়েড ম্যাথ, অর্থনীতি বা বিজ্ঞানের কোনো শাখায় স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি স্তরে যারা পড়াশোনা করছেন, তারা এই কোর্সের জন্য বিশেষভাবে আবেদন করতে পারবেন। চলতি বছরের ৩১ মার্চের মধ্যে সব প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। গুগল কর্তৃক পরিচালিত দাপ্তরিক পেজে এসব বিষয়ে সব ধরনের তথ্য পাওয়া যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...