✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাভাইরাস পরীক্ষা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১০, | ১৮:০৮:৫৮ |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস পরীক্ষা করা হয়নি। সোমবার হোয়াইট হাউস এমন তথ্য জানিয়েছে।

যদিও তার সঙ্গের অন্তত দুজন আইনপ্রণেতা আক্রান্ত হওয়ায় তারা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে গেছেন। ভাইরাস পজেটিভ হওয়া এক ব্যক্তির সঙ্গে একটি সম্মেলনে উপস্থিত হওয়ার পর তারা আক্রান্ত হয়েছেন।-খবর রয়টার্সের

হোয়াইট হাউসের মুখপাত্র স্টিফেন গ্রিসহাম এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টকে কোভিড-১৯ ভাইরাসের পরীক্ষা করা হয়নি। কারণ তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত কোনো ব্যক্তির ঘনিষ্ঠ সাহচর্যে আসেননি কিংবা তার শরীরে কোনো উপসর্গও দেখা যায়নি। তার চিকিৎসক তাকে ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রাখছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..