সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

শীঘ্রই বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রসেসিং এ মনোনিবেশ করবে জার্মানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-২২, | ১০:১৬:১৩ |

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টস জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে দূতাবাসে যথেষ্ট স্টাফ নেই। তবে শীঘ্রই বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রসেসিং এ মনোনিবেশ করবে দূতাবাস। বাংলাদেশি এক ‘স্টুডেন্ট ভিসা’ প্রার্থীর ভিসার জন্য সাক্ষাৎকারের আহবানের জবাবে রাষ্ট্রদূত একথা জানান।

সম্প্রতি ওই ভিসাপ্রার্থী শিক্ষার্থী রাষ্ট্রদূতের উদ্দেশ্যে টুইটে লিখেনঃ

“আমার অর্ধেক পড়াশোনা অনলাইনে শেষ হয়েছে আর এখন বিশ্ববিদ্যালয় চায়, আমি যেন পরের সেমিস্টার থেকে সরাসরি ক্লাস করি। আর এদিকে এক বছর হয়ে গেছে আমি জার্মান দূতাবাসে সাক্ষাৎকার দেয়ার জন্য অপেক্ষা করছি। আর কোন ‘শাটডাউন’ সইবার ক্ষমতা আমাদের নেই! দয়া করে স্টুডেন্ট ভিসা চালু করুন।”

ওই শিক্ষার্থীর টুইটটি রিটুইট করে রাষ্ট্রদূত লিখেন”

“সব ধরনের অসুবিধা এবং সমস্যার জন্য আমি খুব দুঃখিত। আমরা বিষয়টি সম্পর্কে খুবই সচেতন। করোনা পরিস্থিতির কারণে আমাদের যথেষ্ট স্টাফ নেই। আমরা শীঘ্রই আমাদের ভিসা সেকশনের জন্য নতুন টিম গঠন করবো এবং শিক্ষার্থীদের ভিসা প্রসেসিং এ মনোনিবেশ করবো।”।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..