✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাভাইরাস: নেপালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাঠালো বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৭, | ০৯:২০:৪৪ |

সরকারের জরুরি তহবিল হতে নেপালে করোনা আক্রান্ত জনগণের জন্য ঔষধ ও সুরক্ষা সামগ্রী পাঠিয়েছে বন্ধুপ্রতীম দেশ বাংলাদেশ। সোমবার ( ৭ জুন) বেলা সাড়ে ১১ টায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিনটি ট্রাক বোঝাই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাঠায় বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে নেপালের কোভিড-১৯ আক্রান্ত জনগনের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ঔষুধ, হ্যান্ড স্যানিটাইজার, ফ্লোর ক্লিনার, সার্জিক্যাল মাস্কসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়। এসব মেডিকেল সামগ্রী ভারতের ফুলবাড়ি শুল্ক স্টেশন হয়ে নেপালে প্রবেশ করবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ইন্সপেক্টর সারোয়ার হোসেন সাগর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র এডি সামছুল হক প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..