✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘আর্মি ফার্মা লিমিটেড’ উদ্বোধন করলেন সেনাপ্রধান আজিজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২৮, | ১২:৩২:০৪ |

মানসম্মত ঔষধ উৎপাদন ও বিপণনের প্রত্যয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরী লিমিটেড (বিএমটিএফ) এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আর্মি ফার্মা লিমিটেড আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবার গাজীপুর জেলার জয়দেবপুরের শিমুলতলীতে আর্মি ফার্মা লিমিটেড এর উদ্বোধন করেন বলে শুক্রবার (২৮মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সেনাপ্রধান আর্মি ফার্মা’কে তার স্বপ্নের প্রকল্প হিসেবে উল্লেখ করে উদ্বোধনী বক্তব্যে বলেন, ব্লাড প্রেসার, ডায়াবেটিস, এ্যাজমা, পেপটিক আলসার এর মত অসুখে সর্বসাধারণ ভুগে থাকেন। আর্মি ফার্মা লিমিটেড থেকে উৎপাদিত উক্ত রোগসমূহের ঔষধ যাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ নিম্নআয়ের প্রান্তিক জনসাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে ও সকলের জন্য সহজপ্রাপ্য হয়।বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আর্মি ফার্মার যাত্রা’কে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ দিক নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মি ফার্মা আগামী দিনে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করে তিনি বলেন, এ প্রতিষ্ঠানটি দ্রুততম সময়ের মধ্যে দেশের অন্যতম শীর্ষ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- অন্যতম খ্যাতিসম্পন্ন ইউরোপিয়ান পরামর্শক প্রতিষ্ঠান এলোমেটিক কনসাল্টিং এন্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লি: এর তত্ত্বাবধানে আর্মি ফার্মা লিমিটেড এর ফ্যাক্টরি নির্মাণের কাজ গাজীপুর জেলার জয়দেবপুরের শিমুলতলীতে সম্পাদিত হচ্ছে। শত বিঘা জমির উপর অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই উৎপাদন প্রতিষ্ঠানে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ, সাসপেনশন, ক্রিম, ওয়েন্টমেন্ট, এন্টি-বায়োটিক, সাপোজিটরি, ইনহেলার ইত্যাদি উৎপাদনের পাশাপাশি ভ্যাকসিন, বায়োটেক, হরমোন, এন্টি – ক্যান্সার, হারবাল এবং এগ্রোভেট প্রোডাক্ট উৎপাদন সুবিধা বিদ্যমান থাকবে। এছাড়া মেডিকেল ডিভাইস উৎপাদন সুবিধাও এ প্রকল্পে সন্নিবেশিত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ পেশাদার জনবল এর মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি ও মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে প্রডাক্ট ডেভলপমেন্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..