✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লেবাননে নথিবিহীন বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২৪, | ১০:৪২:২৭ |

অবশেষে লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী পাসপোর্ট নম্বরবিহীন (যাদের কাছে কোনো ধরনের কাগজপত্র নেই) প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিজ দেশে প্রত্যাবর্তনের বিশেষ সুযোগ দিয়েছে দেশটির জেনারেল সিকিউরিটি।

শুক্রবার (২১ মে) বাংলাদেশ দূতাবাস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী জুন মাসের ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত পাসপোর্ট নম্বরবিহীন প্রবাসী বাংলাদেশিরা নগদ ৬ লাখ ৫০ হাজার লিরা জমা এবং ৪ কপি ছবি, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে নাম নিবন্ধন করতে পারবেন।

রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আল আনসার স্টেডিয়ামে এই ৬ দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নাম নিবন্ধন চলবে।

লেবাননের জেনারেল সিকিউরিটি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে আবেদনকারী ‘পাসপোর্ট নম্বরবিহীন’ প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেশে পাঠানো হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে ‘নথিবিহীন’ প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরতে দূতাবাসকে অনুরোধ জানিয়ে আসছিল। এর প্রেক্ষিতে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এমন সুখবর এলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..