✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বের শীর্ষ ধনী দেশ লুক্সেমবার্গ, বাংলাদেশ ১৪০তম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২৪, | ০৯:৫৭:০৯ |

গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তালিকায় ২০২১ সালে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে লুক্সেমবার্গ। ম্যাগাজিনটির ওয়েবসাইটে প্রকাশিত এক তালিকায় এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর। তাদের মাথাপিছু গিয়ে দাড়িয়েছে আয় ৯৭ হাজার ৫৭ ডলারে। তৃতীয় অবস্থানে আয়ারল্যান্ড। দেশটির মাথাপিছু আয় ৯৪ হাজার ৩৯২ ডলার।

চতুর্থ অবস্থানে উন্নীত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এছাড়া আগের তালিকার মতোই মধ্যপ্রাচ্যের শীর্ষ ধনীদেশ হিসেবে কাতার তার অবস্থান ধরে রেখেছে। চলতি বছর দেশটির জনগণের মাথাপিছু গিয়ে দাড়িয়েছে আয় ৯৩ হাজার ৫০৮ ডলারে।

ফাইন্যান্স ম্যাগাজিন যেই তালিকা বানিয়েছে তাতে বাংলাদেশ বিশ্বের ১৪০তম ধনী দেশ। ভারত ১২৮ ও পাকিস্তান ১৪৪তম ধনী রাষ্ট্র।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..