✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মোদীবিরোধী বিক্ষোভে উত্তাল বায়তুল মোকাররম, প্রতিহতের ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৬, | ১৩:৪৩:২৩ |

ভারতে মুসলিমদের ওপর চালানো হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে সমমনা ইসলামি দলগুলো। বিক্ষোভে উত্তাল রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকা। মসজিদে উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে সমমনা ইসলামি দলগুলো।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পরপর কয়েক হাজার মুসল্লি বিক্ষোভে যোগ দেন। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে এ বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নানা স্লোগান দেন। মোদিকে প্রতিহতের ঘোষণাও দেন তারা। এরআগে জুমার আগ থেকে পুরো বায়তুল মোকাররম এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

বিক্ষোভ থেকে মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর সমালোচনা করেন বক্তারা। মোদিকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। প্রয়োজনে বিমানবন্দর ঘেরাওয়ের ঘোষণা দেন ইসলামি দলের নেতারা।

আগামী ১৭ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কথা রয়েছে। সম্প্রতি দিল্লিতে মুসলিমদের ওপর হামলায় মোদীর সরকার জড়িত এ অভিযোগ এনে ইসলামী দলগুলো মোদিকে মুজিববর্ষের অনুষ্ঠানে না আনার দাবি জানিয়ে আসছিল। বাংলাদেশ সরকার অবশ্য এ দাবি নাকচ করে দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..