✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অক্সফোর্ডের টিকার দুই ডোজ ৮৫ থেকে ৯০ শতাংশ কার্যকর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২১, | ০৮:৪১:৪৬ |

করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই ডোজ ৮৫ থেকে ৯০ শতাংশ কার্যকর।

যুক্তরাজ্যের পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছে বলে এক প্রতিবেদেন জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার পিএইচই জানিয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকার দুই ডোজ উপসর্গ বা লক্ষণগত রোগের ক্ষেত্রেও বেশ কার্যকর।

ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত টিকা ভারতে তৈরি করছে সেরাম ইন্সটিটিউট।

বাংলাদেশে এই টিকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশে ভারত থেকে এসেছে টিকার ১ কোটি ২ লাখ ডোজ।

সাপ্তাহিক পর্যবেক্ষণ প্রতিবেদনে পিএইচই জানিয়েছে, যাদের টিকা দেওয়া হয়নি এমন মানুষের চেয়ে অক্সফোর্ডের টিকা দেওয়া হয়েছে এমন মানুষের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে টিকার ৮৯ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। আর ফাইজার ও বায়োএনটেকের টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৯০ শতাংশ।

টিকাদান কার্যক্রমে দায়িত্বে থাকা ব্রিটিশমন্ত্রী নাদিম জাহায়ি বলেন, অক্সফোর্ডের টিকার ৯০ শতাংশ কার্যকারিতার এই তথ্য অবিশ্বাস্য এক ইতিবাচক প্রভাবের প্রতিফলন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..