✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মিত হচ্ছে স্থায়ী শহীদ মিনার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৬, | ১২:৪০:৪৩ |

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডায় নির্মিত হতে যাচ্ছে একটি স্থায়ী শহীদ মিনার। স্টেটের বয়নটন বিচ শহরে নির্মিত হবে এই শহীদ মিনার। একই সাথে প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে শহরটি।

গত ১৮ ফেব্রুয়ারি বয়নটন বিচ সিটি অফিসে আয়োজিত একটি সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এর আগে আমেরিকা বাংলাদেশ পাবলিক এ্যাফেয়ার্স কমিটি নামে সংগঠনের উদ্যোগে এই স্থায়ী শহীদ মিনারের উদ্যোগ নেয়ার জন্য আবেদন জানায়।

সংগঠনের নেতা ইমন করিম জানান, এই সংগঠনের তিনটি দাবি রয়েছে। বাংলাদেশে শহীদদের স্মরণে একটি শহীদ মিনার প্রতিষ্ঠা, আমেরিকার সব নির্বাচনের ব্যালট পেপারে বাংলা ভাষা যুক্ত করা এবং স্থানীয় নির্বাচনে অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বাঙ্গালি ভোটারদের আমেরিকার রাজনীতিতে সংযুক্ত হওয়া। সিইও ইমন করিম ছাড়াও সিওও টিটন মালিক, সভাপতি আব্দুল কাদের সরকার, সম্পাদক রফিক আহমেদ, সি এফ ও আবদুল্লাহ রিপন ও সহ সভাপতি মাহি হোসেন সিটি মেয়র স্টিভেন গ্যান্ট এর কাছে একটি স্মারকলিপি জমা দেন। বয়নটন বীচ সিটি অফিস ঐ স্মারক লিপিকে পরবর্তী মাসের মাসিক সভায় কার্যকরী পরিষদে উত্থাপন করে।

সভায় ইমন করিম ২১ শে ফেব্রুয়ারি ও বিশ্ব মাতৃভাষার উপর বক্তব্য পেশ করেন। পরে বয়নটন সিটির কাউন্সিলর ও ডেলিগেটদের ৫-৩ ভোটে শহীদ মিনার স্থাপনের প্রস্তাবটি পাশ হয়।

ইমন করিম জানান, এটি বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক দিন। বয়নটন বীচ পার্কেই শহীদ মিনার স্থাপন করা হবে। এরপর ফ্লোরিডা বাংলা টিভি তাৎক্ষনিক ভাবে মিট টা প্রেস এর আয়োজন করে ও মেয়র নিজে এতে অংশগ্রহণ করেন। এদিকে গত ২৩ ফেব্রুয়ারি শহীদ দিবসের অনুষ্ঠানে অস্থায়ী বেদি নির্মাণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে। এতে অংশ নেন রুবি আওলাদ ফুয়াদ জালাল, সোমা মালিক, হাসি করিম, রোমানা সরকার, লাকী রিপন, শিমুল মাহী, হ্যাপি রফিক, আর্শিয়ান আওলাদ প্রমুখ। এসময় পাঁচটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..