✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা থেকে বাঁচতে আজ সারা দেশে মসজিদে মোনাজাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৬, | ১২:৩৮:১৫ |

করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে আজ শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোওয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সম্প্রতি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস উদ্বেগজনক মাত্রায় ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সারা বিশ্বই এখন করোনাভাইরাসের ঝুঁকিতে। যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, বাংলাদেশও রয়েছে এর উচ্চ ঝুঁকিতে।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশসহ বিশ্বের সব মানুষকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখার বিষয়ে আজ বাদ জুমা দেশের সকল মসজিদে মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। খবর বাসসের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..