✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনায় আরও ৪১২০ জনের প্রাণ গেলো ভারতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-১৩, | ০৬:০৫:৫১ |

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারতে মৃত্যুর মিছিল চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের। পাশাপাশি দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ছাড়িয়েছে সাড়ে তিন লাখের ঘর। বৃদ্ধি পেয়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। খবর টাইমস অব ইন্ডিয়া।

বৃহস্পতিবার (১৩ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন। যা আগেরদিন বুধবারের তুলনায় প্রায় সাড়ে ১৪ হাজার বেশি। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৬৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ১২০ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩১৭ জনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..