✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৭ মাস পর কাশ্মীরে ইন্টারনেট, তবে…

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৫, | ১২:৩৫:২৬ |

ভারতশাসিত কাশ্মীরে ইন্টারনেটের ওপর থাকা নিষেধাজ্ঞা সম্পূর্নরূপে প্রত্যাহার করেছে নয়াদিল্লি। দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর এবার ইন্টারনেট সুবিধা পাবেন অঞ্চলটির বাসিন্দারা। এছাড়া, তাদের ওপর থেকে তুলে নেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বাধা-নিষেধও। তবে এটি করা হয়েছে পরীক্ষামুলকভাবে দুই সপ্তাহের জন্য।

ইন্টারনেট সেবা চালু হলেও মোবাইল ইন্টারনেটের স্পিড থাকবে সীমিত। সম্প্রতি দেশটির একটি সুপ্রিম কোর্ট ইন্টারনেট সেবা পুনরায় চালু করার জন্য নির্দেশ প্রদান করে। তবে আগামি ১৭ই মার্চের পর এ সেবা আবারো বন্ধ হয়ে যাবে কিনা তা নিশ্চিত করেন নি ভারতীয় কর্মকর্তারা।

ভারত সঞ্চার নিগাম লিমিটেড নামের রাষ্ট্র পরিচালিত ব্রডব্যান্ড সেবার কর্মকর্তা একে শ্রীবাস্তব জানিয়েছেন, এটি কাশ্মীরের প্রধান ইন্টারনেট প্রদানকারী সংস্থা।

তারা সরকারের নির্দেশ অনুযায়ী কাজ শুরু করেছে। গত বছরের আগস্ট মাসে কাশ্মীরের স্বশাসনের অধিকার বাতিল করে মোদি সরকার। এরপর সেখানকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। কারণ হিসেবে সহিংসতার আশঙ্কার কথা জানিয়েছিল সরকার।

সুত্রঃ আল-জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..