✕

সর্বশেষ :
চাঁদা চাওয়ায় ১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি চড়া বাজারে চাল-তেলের দাম ঊর্ধ্বমুখী রাজধানীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর পাকিস্তানের কারাগারগুলোতে চিকিৎসাসেবায় ঘাটতি, মানবাধিকার সংস্থার উদ্বেগ বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম পেলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জ্বালানি খাতে রদবদল, তিন প্রতিষ্ঠানে নতুন এমডি স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া মার্কিন শুল্কের আশঙ্কা সত্ত্বেও ভারতের রপ্তানি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর প্রত্যাশা রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

চাঁদা চাওয়ায় ১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ২২:৩৮:৪৬ |

চাঁদা দাবির হুমকিতে ১৭ দিন বন্ধ থাকার পর পুলিশের নিরাপত্তার আশ্বাসে খুলনার টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি চালু করা হয়েছিল। তবে পুনরায় চালুর ১৩ দিন পর শুক্রবার সন্ধ্যায় ওই ফার্মেসিতে গুলির ঘটনা ঘটেছে। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ জানায়, দুর্বৃত্তদের ছোড়া গুলি জারিফের বাম পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। এ সময় ফার্মেসির কর্মচারীরা দ্রুত প্রতিষ্ঠানটি বন্ধ করে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সন্ধ্যায় বোরকা পরা এক ব্যক্তি চয়নিকা ফার্মেসির সামনে এসে জারিফকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জারিফ ফার্মেসির মালিক এবিএম দৌলতুজ্জামানের ছেলে।

এর আগে ফার্মেসির ম্যানেজারের কাছে নগদ ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করেছিল একটি সন্ত্রাসী বাহিনী। চাঁদার দাবিতে দুর্বৃত্তদের হুমকির মুখে গত ২৮ অক্টোবর রাতে মালিকপক্ষ ফার্মেসিটি বন্ধ করে দিতে বাধ্য হয়। পরে ১৪ নভেম্বর পুলিশের নিরাপত্তার আশ্বাস ও উপস্থিতিতে প্রতিষ্ঠানটি আবার চালু করা হয়। কয়েক দিন স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার পর শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..