✕

সর্বশেষ :
চাঁদা চাওয়ায় ১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি চড়া বাজারে চাল-তেলের দাম ঊর্ধ্বমুখী রাজধানীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর পাকিস্তানের কারাগারগুলোতে চিকিৎসাসেবায় ঘাটতি, মানবাধিকার সংস্থার উদ্বেগ বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম পেলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জ্বালানি খাতে রদবদল, তিন প্রতিষ্ঠানে নতুন এমডি স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া মার্কিন শুল্কের আশঙ্কা সত্ত্বেও ভারতের রপ্তানি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর প্রত্যাশা রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

মার্কিন শুল্কের আশঙ্কা সত্ত্বেও ভারতের রপ্তানি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর প্রত্যাশা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ২২:০৬:১০ |

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক ভারতের রপ্তানিতে প্রভাব ফেলবে না বলে মনে করছেন দেশটির শিল্প ও বাণিজ্য সংগঠন অ্যাসোচ্যামের মহাসচিব সৌরভ সান্যাল। তার প্রত্যাশা, রপ্তানির বর্তমান প্রবৃদ্ধি ও বিকল্প বাজারের সুযোগ কাজে লাগিয়ে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে ভারতের রপ্তানি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

নয়াদিল্লিতে অ্যাসোচ্যাম আয়োজিত জ্বালানিবিষয়ক সম্মেলনের ফাঁকে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।

সান্যাল জানান, ভারতের রপ্তানি ইতিমধ্যে ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা সফল হলে প্রস্তাবিত শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে নেমে আসতে পারে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পণ্য বাণিজ্যের পরিমাণ বর্তমানে ৫৯ বিলিয়ন ডলার। মাসে গড়ে প্রায় সাড়ে ৮ বিলিয়ন ডলারের পণ্য বাণিজ্য হচ্ছে। সান্যালের প্রত্যাশা, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরের বাকি পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ৪১ বিলিয়ন ডলারের পণ্য বাণিজ্য সম্ভব হবে।

এদিকে বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা মোকাবিলায় রপ্তানি বাজার বহুমুখী করার উদ্যোগ নিয়েছে ভারত। এ ক্ষেত্রে মুক্ত বাণিজ্য চুক্তিকে (এফটিএ) গুরুত্ব দিচ্ছে দেশটি।

সান্যাল জানান, ৩৭টি দেশকে অন্তর্ভুক্ত করে ভারত ইতিমধ্যে আটটি মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে। এসব চুক্তির ফলে ভারতীয় ব্যবসায়ীদের জন্য আমদানি ও রপ্তানির বিকল্প বাজার ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। ভারত বর্তমানে এমন পণ্য ও সেবা উৎপাদন করছে, যা অন্যান্য দেশেও রপ্তানি করা সম্ভব।

মার্কিন শুল্কসংক্রান্ত চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশাবাদী সান্যাল। ১ ট্রিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা দেখছেন না বলেও জানিয়েছেন তিনি। সূত্র : দ্য ইকোনমিক টাইমস ও এএনআই

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..