✕

সর্বশেষ :
চাঁদা চাওয়ায় ১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি চড়া বাজারে চাল-তেলের দাম ঊর্ধ্বমুখী রাজধানীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর পাকিস্তানের কারাগারগুলোতে চিকিৎসাসেবায় ঘাটতি, মানবাধিকার সংস্থার উদ্বেগ বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম পেলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জ্বালানি খাতে রদবদল, তিন প্রতিষ্ঠানে নতুন এমডি স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া মার্কিন শুল্কের আশঙ্কা সত্ত্বেও ভারতের রপ্তানি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর প্রত্যাশা রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

রাজধানীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ২২:৩৫:০৭ |

রাজধানী ঢাকার ওয়ারীতে পূর্বশত্রুতার জেরে আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান নামে এক হোটেল ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে নাঈমুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত নাঈমুর রহমান (২৬) রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে তিনি ওয়ারী এলাকার ওই হোটেলটিতেই থাকতেন। আহতরা হলেন—হোটেলটির জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও হোটেল স্টাফ মো. হাসান (২৬)। এর মধ্যে আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম এবং হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তারা বর্তমানে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন মিয়া জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে দুইজন দেশীয় অস্ত্র নিয়ে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশের ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে প্রবেশ করে। এর পরপর তারা হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ওই সময় নাঈমুরকে বাঁচাতে এগিয়ে আসলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও স্টাফ হাসানকেও কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে—স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ছাড়া ময়নাতদন্তের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..