✕

সর্বশেষ :
চাঁদা চাওয়ায় ১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি চড়া বাজারে চাল-তেলের দাম ঊর্ধ্বমুখী রাজধানীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর পাকিস্তানের কারাগারগুলোতে চিকিৎসাসেবায় ঘাটতি, মানবাধিকার সংস্থার উদ্বেগ বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম পেলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জ্বালানি খাতে রদবদল, তিন প্রতিষ্ঠানে নতুন এমডি স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া মার্কিন শুল্কের আশঙ্কা সত্ত্বেও ভারতের রপ্তানি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর প্রত্যাশা রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠানোর খবর অস্বীকার শাহরুখের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ২০:৫৪:০২ |
অনন্ত আম্বানির একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মধ্যে এক ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠানোর খবর অস্বীকার করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তার পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে ছড়িয়ে পড়া নোটিশটি ভুয়া বলে জানিয়েছে অভিনেতার আইনজীবী প্রতিষ্ঠান।

মুম্বাইভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান হিরানি অ্যাসোসিয়েটস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, শাহরুখ খান ওই আইনি নোটিশ পাঠানোর অনুমতি দেননি। এমনকি প্রতিষ্ঠানটির কোনো আইনজীবীসহ অন্য কাউকেও এ ধরনের নোটিশ পাঠাতে বলেননি তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সার সুবিগ্য শর্মার উদ্দেশে পাঠানো হয়েছে বলে দাবি করা একটি আইনি নোটিশ ছড়িয়ে পড়ে। সেখানে ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩ সালের ৩৫৬ ধারায় মানহানির অভিযোগ আনা হয়েছিল বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।



নোটিশে শর্মাকে তার ভিডিও সরিয়ে নেওয়া, অভিযোগ প্রত্যাহার এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছিল।

বিতর্কের সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওতে অনন্ত আম্বানির সঙ্গে আধ্যাত্মিক গুরু সদ্‌গুরুর কথোপকথনের পাশাপাশি শাহরুখ খানের সঙ্গে আম্বানির আরেকটি দৃশ্য জুড়ে দেন শর্মা। এরপর তিনি এমন ইঙ্গিত দেন যে, শাহরুখকে কথা না বলতে বলা হয়েছিল।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। পরে নিজের আরেকটি ভিডিওতে মন্তব্যের পক্ষে অবস্থান নেন শর্মা। তার দাবি, বিষয়টি নিয়ে করা মন্তব্য ছিল ন্যায্য সমালোচনা এবং মতপ্রকাশের স্বাধীনতার অংশ।

এদিকে শাহরুখ খান বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এতে আরো অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনসহ অনেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..