✕

সর্বশেষ :
চাঁদা চাওয়ায় ১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি চড়া বাজারে চাল-তেলের দাম ঊর্ধ্বমুখী রাজধানীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর পাকিস্তানের কারাগারগুলোতে চিকিৎসাসেবায় ঘাটতি, মানবাধিকার সংস্থার উদ্বেগ বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম পেলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জ্বালানি খাতে রদবদল, তিন প্রতিষ্ঠানে নতুন এমডি স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া মার্কিন শুল্কের আশঙ্কা সত্ত্বেও ভারতের রপ্তানি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর প্রত্যাশা রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

এক বছর পর কন্যার ছবি প্রকাশ করলেন নীলয় আলমগীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ২০:৫২:৫৯ |
প্রথম জন্মদিন উপলক্ষে কন্যাসন্তান রুশদা মাইমানাহর ছবি প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর। জন্মের পর দীর্ঘ এক বছর মেয়েকে সামাজিক যোগাযোগমাধ্যমের আড়ালে রাখলেও প্রথম জন্মদিনে প্রকাশ করা এই ছবি ঘিরে ভক্ত ও সহকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

এক বছর পর কন্যার ছবি প্রকাশ করলেন নীলয় আলমগীর

২০২৫ সালের ২৭ নভেম্বর রাতে নীলয় আলমগীর ও তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদির ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান রুশদা মাইমানাহ। ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি।

কন্যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুক ও ইনস্টাগ্রামে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছে ছোট্ট রুশদা। মন্তব্যের ঘরে অনেকেই তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..