✕

সর্বশেষ :
চাঁদা চাওয়ায় ১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি চড়া বাজারে চাল-তেলের দাম ঊর্ধ্বমুখী রাজধানীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর পাকিস্তানের কারাগারগুলোতে চিকিৎসাসেবায় ঘাটতি, মানবাধিকার সংস্থার উদ্বেগ বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম পেলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জ্বালানি খাতে রদবদল, তিন প্রতিষ্ঠানে নতুন এমডি স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া মার্কিন শুল্কের আশঙ্কা সত্ত্বেও ভারতের রপ্তানি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর প্রত্যাশা রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

কচুয়ায় চালু হলো দেশের প্রথম প্রকৃতির পাঠশালা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ২০:৫০:১৫ |
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রকৃতির আচরণ থেকে শিখতে হবে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিশুরা কেমন শিক্ষা গ্রহণ করবে। কারণ, গাছগাছালি, ফুল, ফল, বৃষ্টি এবং ঝিঁঝি পোকার ডাক শুনেই তাদেরকে বেড়ে উঠতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়ায় দেশের প্রথম প্রকৃতির পাঠশালা উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রকৃতির পাঠশালা সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। যে শিশু প্রকৃতির সঙ্গে মিশে বেড়ে ওঠে। সেই শিশু মানবিক মানুষ হয়। দেশের জন্য তার হৃদয় ব্যাকুল থাকে। তাই আমরা চাই এমন একটি দেশ, যেখানে এখন থেকেই শিশুরা নিজেদের তৈরি করবে।

এ সময় প্রকৃতির পাঠশালার উদ্যোক্তা জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়সহ প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যত। তারাই ঠিক করবে নিজেকে কীভাবে গড়ে তুলবে। তাই তাদের মতো করে এখন থেকেই আলোকিত হোক আগামীর স্বপ্ন। সেই লক্ষ্য নিয়েই প্রকৃতির পাঠশালা চালু করার উদ্যোগ নিয়েছি।

খোঁজ নিয়ে জানা গেছে, কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সাত লাখ টাকা ব্যয়ে প্রকৃতির পাঠশালা নির্মাণ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..