✕

সর্বশেষ :
চাঁদা চাওয়ায় ১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি চড়া বাজারে চাল-তেলের দাম ঊর্ধ্বমুখী রাজধানীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর পাকিস্তানের কারাগারগুলোতে চিকিৎসাসেবায় ঘাটতি, মানবাধিকার সংস্থার উদ্বেগ বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম পেলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জ্বালানি খাতে রদবদল, তিন প্রতিষ্ঠানে নতুন এমডি স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া মার্কিন শুল্কের আশঙ্কা সত্ত্বেও ভারতের রপ্তানি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর প্রত্যাশা রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

গণতান্ত্রিক পথকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে দেশে-বিদেশে: মুক্তিযুদ্ধমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ২০:২১:০৮ |

সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান স্মরণ করে তার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। একইসঙ্গে, গণতন্ত্র, অর্থনীতি ও দেশের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষায় দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘মওলানা ভাসানীর জীবন ও সংগ্রাম: সাংস্কৃতিক পরাধীনতা ও অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তির উপায়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বারবার গণতন্ত্র ও অর্থনীতি সংকটে পড়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো গণতান্ত্রিক পথকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে দেশ-বিদেশে।

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, মানবিক ও সাংস্কৃতিক বাংলাদেশ গড়ার উদ্যোগের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন আহমেদ আযম খান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..