✕

সর্বশেষ :
চাঁদা চাওয়ায় ১৭ দিন বন্ধ ছিল ফার্মেসি, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি চড়া বাজারে চাল-তেলের দাম ঊর্ধ্বমুখী রাজধানীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর পাকিস্তানের কারাগারগুলোতে চিকিৎসাসেবায় ঘাটতি, মানবাধিকার সংস্থার উদ্বেগ বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম পেলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জ্বালানি খাতে রদবদল, তিন প্রতিষ্ঠানে নতুন এমডি স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া মার্কিন শুল্কের আশঙ্কা সত্ত্বেও ভারতের রপ্তানি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর প্রত্যাশা রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ২০:০২:১৬ |

চোটের কারণে গত চার মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে রয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। একের পর এক চোটে তার মাঠে ফেরা বিলম্বিত হয়েছে। সব দখল কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই গতি তারকা। এবার নতুন করে দুঃসংবাদ পেলেন নাহিদ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গত চার দিন ধরে প্রচণ্ড জ্বরে ভোগার পর গতকাল বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার বিষয়টি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে।

পেজটির অ্যাডমিন পরিচয়ে দেওয়া পোস্টে বলা হয়, গত চার দিন ধরে জ্বরে ভোগার পর বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন নাহিদ। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

গত ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাইড স্ট্রেইনে আক্রান্ত হন নাহিদ। এর আগে থেকেই তার শিনে (পায়ের সামনের হাড়ে) সমস্যা ছিল। চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমসসহ একাধিক সিরিজে খেলা হয়নি তাঁর। পুনর্বাসন চলাকালে কোমরের নিচের অংশ ও হিপ জয়েন্টে ব্যথা অনুভব করায় দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ায় গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয় তাকে।

অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষে গত ১৭ নভেম্বর দেশে ফেরেন নাহিদ। এরপর পূর্ণ গতিতে বোলিংও শুরু করেন। তবে ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হতে তার আরও কিছুটা সময় প্রয়োজন ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তার ফেরার সম্ভাবনা থাকলেও সতর্কতার কারণে তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায়নি টিম ম্যানেজমেন্ট। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় সেই সম্ভাবনাও এখন অনেকটাই অনিশ্চিত। দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে নামার প্রস্তুতির মধ্যেই নতুন এই অসুস্থতা তার ফেরার অপেক্ষা আরও দীর্ঘ করতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..