✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শপথ নিলেন মমতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৫, | ১২:৩৮:১৩ |

স্বাধীন ভারতের ৭৪ বছরের ইতিহাসে ইতিহাস সৃষ্টি হলো বুধবার। এদিন রাজভবনের থ্রোন রুমে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে পরপর তিনবার অভিষিক্ত হওয়ার রেকর্ড গড়লেন। তামিলনাড়ুতে জয়ললিতা তিনবার মুখ্যমন্ত্রী হলেও পরপর তিনবারের রেকর্ড তারও নেই। এদিন রাজভবনের অনুষ্ঠানটির স্থায়িত্বকাল ছিল মাত্র চার মিনিট। বিশিষ্ট ৫০ জন অতিথির সামনে মমতাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখর। আমন্ত্রিত হয়েও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
দিলীপ বাবু জানিয়ে দেন, চারদিকে যখন বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন তখন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তাগিদ অনুভব করেননি। সৌরভের অনুপস্থিতির কারণ জানা যায়নি। কোভিডের কারণে শপথ অনুষ্ঠান ছিল একদমই অনাড়ম্বর। মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরকে নিয়ে রাজভবনে পৌঁছান দশটা কুড়ি নাগাদ।

মমতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে সাজানো হয় মিল সাদা বেলুন দিয়ে। ছিল কাটআউট এবং প্ল্যাকার্ড হোর্ডিং।

আট মিনিটে মমতা রাজভবনে পৌঁছান। শপথ বাক্য পাঠ করার পর মমতা বলেন, আজই তিনি নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন কোভিড নিয়ন্ত্রণের জন্য। এটি তার প্রথম প্রায়োরিটি জানিয়ে তিনি বলেন, রাজ্যে কঠোরভাবে দমন করা হবে হিংসা। কেউ নিস্তার পাবে না অন্যায় করলে। প্রশাসনে নির্বাচন কমিশন কিছু অযোগ্য লোককে বসিয়েছিল। এগুলোর পরিবর্তন তিনি আজই করবেন বলে জানান। রাজ্যপাল জগদীপ ধনখর মমতাকে তার ‘বড়দি’ বলে ডেকে আসা প্রকাশ করেন যে, হিংসা দমনে মমতা রাজধর্ম পালন করবেন এবং সুশাসনের নিরিখে এই সরকার দৃষ্টান্ত গড়বে। মমতা শপথ নেয়ার পর নবান্নে যান। সেখানে তাকে কলকাতা পুলিশের পক্ষে গার্ড অব অনার দেয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..