পোশাক কারখানা, শিল্প প্রতিষ্ঠানে ঈদ ছুটি ৩ দিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৩, | ১২:১৬:৫০ |

ঈদুল ফিতরে পোশাক কারখানা ও শিল্প প্রতিষ্ঠানে ৩ দিন ছুটি থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ছে। এই সময়ে বর্তমানের সব বিধিনিষেধ কার্যকর থাকবে।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি তিন দিন। সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। এর বাইরে কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অতিরিক্ত ছুটি দিতে পারবে না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারি বন্ধ তিন দিন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, এর অতিরিক্ত কোনো বন্ধ দেওয়া যাবে না। এর মধ্যে দুদিন শুক্র ও শনি পড়ছে। আরেক দিন বৃহস্পতিবার।’ তিনি আরও বলেন, ‘গার্মেন্টস ও অন্যান্য প্রতিষ্ঠানও তিন দিনের বাইরে আর কোনো বন্ধ বা অতিরিক্ত ছুটি দিতে পারবে না।’

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে ঈদুল ফিতর হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বিধিনিষেধ চলাকালে শহরের মধ্যে গাড়ি চলাচল করতে পারবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। অর্থাৎ দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে। এ ছাড়া লঞ্চ ও ট্রেন চলাচলও বন্ধ থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...