✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মমতাই জয়ী, শুভেচ্ছা বিজেপি-কংগ্রেসের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০২, | ১০:০৪:২২ |

শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই হাসি ফুটল। দিনভর নাটকীয়তার পর জানা গেল, এ আসনে নিজের হাতে গড়া নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জিতেছেন নন্দীগ্রামেও। মমতার হাতে গড়া তৃণমূলের নেতা ছিলেন শুভেন্দু। কিন্তু তিনি রাজনৈতিক পল্টিতে যোগ দেন বিজেপিতে। তার বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মমতা নিজে। তাকে পরাজিত করলেন মমতা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ১২০১ ভোটে নন্দীগ্রামে জিতেছেন মমতা। গত বছর ডিসেম্বরের মাঝামাঝি বিজেপি-তে যোগ দেন শুভেন্দু।

তার পর লাগাতার মমতা ও তার ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে গেছেন তিনি। সেই তুলনায় তৃণমূল অনেকটাই স্তিমিত ছিল। তবে অধিকারীদের সঙ্গে সম্পর্কের শেষ পেরেক পোতেন মমতাই। নন্দীগ্রামে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন এখান থেকেই ভোটে লড়বেন তিনি। এবার জয়ী হয়ে সকল সমালোচনার জবাব দিলেন মমতা। এছাড়া তার দলও ফের ক্ষমতায় বসছে। বিজেপি-কংগ্রেসের নেতারা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..