✕

সর্বশেষ :
নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের কথা জানালেন ব্যাটিং পরামর্শক জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আসামি ২২২৪ কানাডা-মেক্সিকোর সঙ্গে রপ্তানি বাড়াতে চায় ওয়াশিংটন বাহরাইনে ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি, বাড়ছে যুদ্ধের শঙ্কা ভারতের আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে নিহত ২৩ কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের রংপুরে ট্রাকচাপায় শিশু নিহত, আহত মা গোপালগঞ্জে এমপির বহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

মানুষ কষ্টে থাকলেও এখনো তিন বেলা খেতে পারছে: সমাজকল্যাণ মন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ২১:৩৩:২৩ |

সমাজকল্যাণ মন্ত্রী এ ড জেএম জাহিদ হোসেন বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে। বিপর্যস্ত অর্থনীতি নিয়েও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। নানা সংকটে অনেক কষ্টে থাকলেও এখনো মানুষ তিন বেলা খেতে পারছে।

আজ শুক্রবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বৌদ্ধ বিহারে আয়োজিত আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ওই সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। একপর্যায়ে ক্ষমতাচ্যুত হয়ে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান দেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েছেন। সরকার সে অনুযায়ী কাজ করে যাচ্ছে।’

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘নানা সংকটের মধ্যেও বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়েছে। এ পরিস্থিতিতে মানুষ কষ্টে থাকলেও এখনো তিন বেলা খেতে পারছে। মানুষের কষ্ট লাঘবে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।’

সামাজিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমাদের ঐক্য অটুট রেখে সব ধরনের ষড়যন্ত্র ও উসকানি মোকাবিলা করতে হবে। যারা অন্যায় ও অপরাধ করেছেন, তাদের আইনের আওতায় আসতে হবে। এ দেশ আইনের শাসনে চলে। যে যতটুকু অন্যায় করবেন, তাকে ততটুকু শাস্তি ভোগ করতে হবে।’

জাহিদ হোসেন বলেন, ‘কোনো এলাকার উন্নয়ন করতে হলে সেখানে বসবাসকারী কোনো জনগোষ্ঠীকে বাদ দেওয়া যাবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসী, সাঁওতাল, চাকমা, মারমা, গারো, হাজংসহ সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে। সবাইকে নিয়ে এগিয়ে গেলেই মিঠাপুকুরের সামগ্রিক উন্নয়ন সম্ভব। কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..