✕

সর্বশেষ :
নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের কথা জানালেন ব্যাটিং পরামর্শক জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আসামি ২২২৪ কানাডা-মেক্সিকোর সঙ্গে রপ্তানি বাড়াতে চায় ওয়াশিংটন বাহরাইনে ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি, বাড়ছে যুদ্ধের শঙ্কা ভারতের আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে নিহত ২৩ কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের রংপুরে ট্রাকচাপায় শিশু নিহত, আহত মা গোপালগঞ্জে এমপির বহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

বাহরাইনে ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি, বাড়ছে যুদ্ধের শঙ্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ২১:৪৯:০২ |

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে। বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা নিয়ে দুই দেশ পরস্পরবিরোধী দাবি করেছে। এর পাশাপাশি সাগরে একটি গ্যাসবাহী জাহাজে বিস্ফোরণ এবং ইয়েমেনে সামরিক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় অঞ্চলটিতে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, আইআরজিসি বাহরাইনের দিকে দুটি ‘ওয়ান-ওয়ে’ বা একমুখী ড্রোন ছুড়েছিল। মার্কিন বাহিনী ড্রোন দুটো ভূপাতিত করেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র হয়তো এই ধরনের ছোটখাটো সংঘাত মেনে নিতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা সন্দেহ প্রকাশ করেছেন যে, পেন্টাগন আসল তথ্য গোপন করছে কি না।

যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষের দাবিই স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের আগ্রাসন এবং তেল চোরাচালান অব্যাহত রাখে, তবে ইরানি বাহিনী কোনো সীমাবদ্ধতা ছাড়াই সংঘাতে জড়াবে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের সতর্কতা উপেক্ষা করায় সাগরে মাইন বিস্ফোরণে একটি এলপিজি বহনকারী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের বিস্ফোরিত জাহাজগুলোর পরিণতি থেকে এই জাহাজটি শিক্ষা নেয়নি বলেও তারা মন্তব্য করে।

সম্প্রতি দক্ষিণ ইরানে টেলিযোগাযোগ টাওয়ার ও সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালেও ইরান ওই অঞ্চলে মার্কিন সম্পদে পাল্টা হামলা চালায়নি। তবে এখন ইরান আঞ্চলিক দেশগুলোতে থাকা মার্কিন সম্পদে হামলা শুরু করলে তা নতুন যুদ্ধের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাবাল হাদিদ ক্যাম্পে সামরিক কর্মকর্তাদের একটি সমাবেশ লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..