✕

সর্বশেষ :
নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের কথা জানালেন ব্যাটিং পরামর্শক জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আসামি ২২২৪ কানাডা-মেক্সিকোর সঙ্গে রপ্তানি বাড়াতে চায় ওয়াশিংটন বাহরাইনে ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি, বাড়ছে যুদ্ধের শঙ্কা ভারতের আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে নিহত ২৩ কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের রংপুরে ট্রাকচাপায় শিশু নিহত, আহত মা গোপালগঞ্জে এমপির বহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

গোপালগঞ্জে এমপির বহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ২১:৪৫:৩৩ |

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ১০ গাড়ির সংঘর্ষে ইলিয়াস ফকির নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

ইলিয়াস ফকির (৪৫) জেলার মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্য যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। এ সময় এমপির গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি আহত হননি।

এর আগে, আজ সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাস, ট্রাক, প্রাইভেট কার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১০টি যানবাহনে ধাক্কা লাগে। এতে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায় এবং অর্ধশতাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

মুকসুদপুর থানা পুলিশ জানায়, রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস ফকির গুরুতর আহত হওয়া উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। পরে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..