✕

সর্বশেষ :
নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের কথা জানালেন ব্যাটিং পরামর্শক জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আসামি ২২২৪ কানাডা-মেক্সিকোর সঙ্গে রপ্তানি বাড়াতে চায় ওয়াশিংটন বাহরাইনে ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি, বাড়ছে যুদ্ধের শঙ্কা ভারতের আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে নিহত ২৩ কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের রংপুরে ট্রাকচাপায় শিশু নিহত, আহত মা গোপালগঞ্জে এমপির বহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

রংপুরে ট্রাকচাপায় শিশু নিহত, আহত মা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ২১:৪৬:১৭ |

রংপুর নগরীর পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় ট্রাকচাপায় মোছা. সিনথিয়া নামে এক শিশু নিহত হয়েছে। এসময় তার অন্তঃসত্ত্বা মা আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে নগরীর খাসবাগ থেকে বালুভর্তি ট্রাকটি সাতমাথা যাওয়ার সময় পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় একটি বাড়ির উপর উল্টে যায়। এতে ঘুমন্ত অবস্থায় মা মেয়ে দুইজন আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ সকালে মেয়ে সিনথিয়া মারা যায়। আহত মা মোছা. আশা বেগম হাসপাতালে ভর্তি আছেন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘এই ঘটনায় ট্রাকের হেলপার ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..