✕


মহাকাশে আরও ৩টি রিমোট সেন্সিং স্যাটেলাইট পাঠাল চীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৬, | ১৭:০৪:৪৪ |

মহাকাশ গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে নতুন তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের সিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো হয়।

বেইজিং সময় রাত ১১টা ৫৮ মিনিটে লং মার্চ-২সি ক্যারিয়ার রকেট ব্যবহার করে এ উৎক্ষেপণ কার্যক্রম পরিচালিত হয়। এর মাধ্যমে ইয়াওকান-৫১ স্যাটেলাইট গ্রুপের ৭, ৮ ও ৯ নম্বর স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়েছে।

উৎক্ষেপণের পর স্যাটেলাইট তিনটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে। এগুলো বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তড়িৎ-চৌম্বকীয় পরিবেশ শনাক্তকরণের কাজে ব্যবহার করা হবে।

এই মিশনের মধ্য দিয়ে চীনের লং মার্চ সিরিজের ক্যারিয়ার রকেটের মোট উৎক্ষেপণ মিশনের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৫টিতে। সূত্র: সিজিটিএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..