✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৬, | ১৭:০০:৪৩ |পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে ডাম্পার ট্রাকের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়াও ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে অ্যাবটাবাদ জেলার হাভেলিয়ান ইন্টারচেঞ্জের কাছে এই ঘটনা ঘটে।
দেশটির ‘রেসকিউ ১১২২’-এর বিবৃতিতে বলা হয়েছে, বাসটি উত্তরের শহর গিলগিট থেকে পূর্বাঞ্চলীয় গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। তবে বাসের একটি টায়ার ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করতে এবং জরুরি সহায়তা প্রদানের জন্য 'রেসকিউ ১১২২' ঘটনাস্থলে সাতটি অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী যান পাঠায়।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আহত ৩০ জন যাত্রীর মধ্যে পাঁচ শিশু ও ছয় নারী রয়েছেন; তাদের সবাইকে চিকিৎসার জন্য আইয়ুব মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এর আগের দিন পাকপত্তনের কাছে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছিলেন। গত সপ্তাহে পাঞ্জাবের হাফিজাবাদ জেলায় একটি যাত্রীবাহী বাস ড্রেনে পড়ে গেলে অন্তত পাঁচজন নিহত এবং ২৭ জন আহত হন।
সূত্র: ডন, সিনহুয়া।