✕


সিলেটে হঠাৎ অসুস্থ শ্রমমন্ত্রী, হাসপাতালে ভর্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৬, | ১৬:৪৬:৫২ |

সিলেটের কোম্পানীগঞ্জে একটি অনুষ্ঠান শেষে অপর অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদিশক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।এরপর হঠাৎ তার শরীর খারাপ হলে তাকে দ্রুত সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত হলেও ওই হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের সাদা পাথরে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে অপর একটি অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এসময় তিনি অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে আছেন।

তার অবস্থা আশঙ্কামুক্ত হলেও আর কত দিন বা কত সময় তাকে হাসপাতালে থাকতে হতে পারে- সে বিষয়ে সূত্রটি কিছু জানাতে পারেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..