✕


মধ্যবর্তী নির্বাচনে জোহরান মামদানি সমর্থিত তিন প্রার্থীর বড় জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৬, | ১৫:১০:১৭ |

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সমর্থিত তিন ডেমোক্রেটিক প্রার্থী প্রতিনিধি পরিষদে জয়লাভ করেছেন। নিউইয়র্ক সিটির প্রাইমারিতে পূর্ণ জয়ের ধারাবাহিকতা বজায় রেখে তারা এবার মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) তিনটি আসন ছিনিয়ে নিয়েছেন। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই জয়ের মধ্য দিয়ে মেয়র মামদানির রাজনৈতিক প্রভাব শুধু সিটি হলের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল পর্যন্ত বিস্তৃত হয়েছে। বহু আলোচিত রাজনৈতিক পরিভাষা মামদানী-স্তান এখন নতুন করে গুরুত্ব পাচ্ছে। মূলত নিউইয়র্ক সিটি ছাপিয়ে ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক রাজনীতির দূরদর্শী ও সুদূরপ্রসারী প্রভাবকে নির্দেশ করে।

নিউইয়র্কের ১০ম, ১৩শ এবং ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে বিজয়ী এই তিন প্রার্থী হলেন ব্র্যাড ল্যান্ডার, দারিয়ালিজা আভিলা শেভালিয়ার এবং ক্লেয়ার ভালদেজ। এই তিন প্রার্থী শুধুমাত্র নিরাপদ ডেমোক্রেটিক আসনেই জয় পাননি বরং তারা দলের ভেতরের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক পরাশক্তিগুলোকে প্রাইমারিতে পরাজিত করে প্রধান নির্বাচনে সেই গতিধারা বজায় রেখেছেন। গত জুন মাসে অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারিতে তাদের এই প্রাথমিক জয় নিউ ইয়র্কের রাজনীতিতে মামদানীকে এক শক্তিশালী ক্ষমতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছিল, যা সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের চূড়ান্ত ফলাফলে পূর্ণ বাস্তবতা লাভ করল।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..