✕

সর্বশেষ :
যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আল-সাইদ মিরপুরে সতর্ক পুলিশ, শ্রমিকদের বাকবিতণ্ডা, বিএনপির মিছিল, চলছে যানবাহন গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ সাভারে সংঘর্ষে ওসিসহ আহত ৫০, সব গার্মেন্টসে ছুটি ঘোষণা পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে চূড়ান্ত হবে, কার্যকর জানুয়ারিতে সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, বড় ধাক্কা খেলেন ট্রাম্প ই-পার্লামেন্টে অনলাইনে যুক্ত হবে সংসদের কার্যক্রম মধ্যবর্তী নির্বাচনের আগমুহূর্তে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে চূড়ান্ত হবে, কার্যকর জানুয়ারিতে

ছবি : সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৪, | ১৩:৩৫:৩৪ |

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। আর নির্ধারিত নতুন মজুরি কার্যকর হবে আগামী বছরের জানুয়ারি থেকে। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নতুন গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে সকাল ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।

সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। ডিসেম্বরের মধ্যে মজুরি চূড়ান্ত করে জানুয়ারি থেকে কার্যকরের বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা ঐকমত্যে পৌঁছান।

এর আগে, বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করে।

এদিকে, নিম্নতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। বুধবারও ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..