✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৪, | ১৩:৩১:৪০ |যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটরা। এর ফলে দেশটির সরকার পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণ কিছুটা দুর্বল হয়ে পড়ল।
প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা ৫১, আর রিপাবলিকানদের ৩৯। এবারের নির্বাচনে রিপাবলিকানদের কাছ থেকে ছয়টি আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। এখনো ১০টি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে।
এর আগে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও ফিরে পেয়েছে ডেমোক্র্যাটরা।
মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের আগে সিনেটে রিপাবলিকানদের আসন ছিল ৫৩টি, আর ডেমোক্র্যাটদের ৪৫টি। ২০২৪ সালের নির্বাচনে বড় ধরনের অঘটন ঘটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছিল রিপাবলিকানরা। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দেখা গিয়েছিল, সিনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে পারে।
যুক্তরাষ্ট্রের কর্তৃত্ববাদী শাসনের যুগ হয়তো একদিনেই শেষ হবে না। তবে সিনেটের মধ্যবর্তী নির্বাচনের ফল রিপাবলিকানদের শাসন এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরের বিরুদ্ধে তীব্র জনরায়ের প্রতিফলন।