✕

সর্বশেষ :
ই-পার্লামেন্টে অনলাইনে যুক্ত হবে সংসদের কার্যক্রম মধ্যবর্তী নির্বাচনের আগমুহূর্তে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু দুই ব্যাংকের পর্ষদে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ বছর শেষে ইসরায়েলের জন্য মার্কিন অর্থায়ন বন্ধের ঘোষণা ট্রাম্পের ইউরোপের সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলার নেপথ্যে কারা? ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরতে শর্ত দিয়েছেন জনি ডেপ ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করেও বৈষম্য কমাতে পারছে না ভারত নিউইয়র্কে তিন দশকের মধ্যে হামে প্রথম শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রে ফের বাড়ছে সংক্রমণ তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৪, | ০১:৪৩:১৪ |
গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন চলাকালে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকালে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের তবিবুর রহমান তবি খানের ছেলে। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় লায়লা গার্মেন্টসে চাকরি করতেন।

স্বজনেরা জানান, গত পাঁচ বছর ধরে তৌফিক বাংলাবাজার এলাকায় থেকে কারখানায় কাজ করছিলেন। সোমবার নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলন চলাকালে হামলার ঘটনা মুঠোফোনে ধারণ করার চেষ্টা করেন তিনি। এ সময় হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয় এবং মারধর করে। এতে গুরুতর আহত হন তৌফিক। পরে সহকর্মী শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, একজন শ্রমিক মারা গেছেন বলে শুনেছি। একটি কারখানা বন্ধ করার জন্য বহিরাগত লোকজন গিয়ে চাপ দেয়। কর্তৃপক্ষ কারখানা বন্ধ করতে রাজি না হলে বহিরাগতদের সঙ্গে ওই কারখানার শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় সেখানে পুলিশের কোনো সদস্য ছিলেন না বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..