✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎ ইকবাল সোবহান চৌধুরী আটক এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আল-সাইদ মিরপুরে সতর্ক পুলিশ, শ্রমিকদের বাকবিতণ্ডা, বিএনপির মিছিল, চলছে যানবাহন গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ সাভারে সংঘর্ষে ওসিসহ আহত ৫০, সব গার্মেন্টসে ছুটি ঘোষণা পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে চূড়ান্ত হবে, কার্যকর জানুয়ারিতে

মিরপুরে সতর্ক পুলিশ, শ্রমিকদের বাকবিতণ্ডা, বিএনপির মিছিল, চলছে যানবাহন

ছবি : সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৪, | ১৫:৪৩:৪৬ |
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও এসআরবি। আজ বুধবার (৪ নভেম্বর) আন্দোলনের ষষ্ঠ দিনে কোথাও সড়ক অবরোধের ঘটনা না ঘটায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় মিছিল করতে দেখা গেছে। তবে মিরপুর-১১ নম্বরে একটি কারখানার সামনে বিক্ষোভ হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর-১০, মিরপুর-১১ ও মিরপুর-১২ এলাকা ঘুরে চিত্র দেখা গেছে, রাস্তায় যান চলাচল স্বাভাবিক। শ্রমিকদের রাস্তায় নামতে দেয়নি পুলিশ। যানবাহন চললেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাস্তায় মিছিল করেন।

সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। মিরপুর-১০ গোলচত্বর ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশ ও এসআরবি সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

মিরপুর-১০ নম্বর গোলচত্বরে একটি সাঁজোয়া যান ও একটি জলকামানের গাড়ি দেখা গেছে। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচেও একটি সাঁজোয়া যান দেখা যায়। এ ছাড়া, স্টেশনের পাশের একটি গলিতে ২৫ থেকে ৩০ জন পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে।

সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দুটি মিছিল করতে দেখা যায়। মিছিল থেকে তারা 'শ্রমিক-জনতা ভাই ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই', 'আপা আপা করিস না, তোদের আপা ফিরবে না'সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে, সকাল ৯টার দিকে পল্লবী ইন্ডাস্ট্রিয়াল এলাকার বিভিন্ন কারখানার সামনে শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। একই সময়ে রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়।

বেলা ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, 'সকাল থেকে মিরপুর-১১ নম্বর ও শিয়ালবাড়ী এলাকায় কয়েকবার শ্রমিকরা রাস্তায় নামার চেষ্টা করেছিল। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। আজ সকাল থেকে এক মিনিটের জন্যও কোনো রাস্তা বন্ধ ছিল না।'

এদিকে, মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), ক্রাইম প্রিভেনশন উত্তর, মো. মহিদুল ইসলাম। বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর-১০ নম্বরে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডা 
আজ সকালে মিরপুর-১১ নম্বর এলাকার একটি পোশাক কারখানার সামনে একদল শ্রমিক অবস্থান নেন। ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনের মধ্যে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) সকালে ওই এলাকার একটি পোশাক কারখানার সামনে একদল শ্রমিক অবস্থান নেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

একপর্যায়ে শ্রমিকদের ক্ষোভের মুখে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..