✕

সর্বশেষ :
গাজীপুরের ‘থাপ্পড়কাণ্ডর’ সেই রুমিকে আত্মসমর্পণের নির্দেশ ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির ৪৫তম বিসিএসের ২৭ সহকারী কর কমিশনারকে পদায়ন হৃদযন্ত্রের অস্ত্রোপচার শেষে দলে ফিরলেন স্কটিশ মিডফিল্ডার ভাইয়ের সঙ্গে খেলার সময় বুকে বিঁধল কাঁচি, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি এমবাপ্পে বিতর্কে চীনে সম্প্রচার তালিকা থেকে বাদ রিয়াল মাদ্রিদের ম্যাচ শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের বিয়ের ছবি ফাঁস, ক্ষুব্ধ হয়ে ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ দিতে চান টেইলর সুইফট তাহসিফ হত্যা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন

৪৫তম বিসিএসের ২৭ সহকারী কর কমিশনারকে পদায়ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৩, | ২১:২২:১০ |

৪৫তম বিসিএস (কর) ক্যাডারের ২৭ জন সহকারী কর কমিশনারকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন কর অঞ্চলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ২৫ জনকেই ঢাকার বিভিন্ন কর অঞ্চলে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে এনবিআর।

অফিস আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ অক্টোবরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ৪৫তম বিসিএস (কর) ক্যাডারের সহকারী কর কমিশনারদের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২ নভেম্বরের স্মারকের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে ন্যস্ত করা হয়। পরে এনবিআরের ৩ নভেম্বরের অফিস আদেশে তাদের বিভিন্ন কর অঞ্চলে পদায়ন করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ পদায়ন কার্যকর থাকবে।

পদায়ন অনুযায়ী, তানজিলা তানজিমাকে ঢাকার কর অঞ্চল-১, নেজামুল ইসলামকে কর অঞ্চল-২, মো. শিহাব উদ্দীন সরদারকে কর অঞ্চল-৩, রামিসা জাহান উম্মীকে কর অঞ্চল-৪, তরিকুল ইসলাম মনিরকে কর অঞ্চল-৫ এবং মো. ইকবাল মিয়াকে কর অঞ্চল-৬, সাদিয়া আফরিন সুরভীকে কর অঞ্চল-৭, শওকত ওসমানকে কর অঞ্চল-৮, যুবায়ের আল মাহমুদকে কর অঞ্চল-৯, মো. শরিফ মিয়াকে কর অঞ্চল-১০, নীলাদ্রি নিলয় দাশকে কর অঞ্চল-১১ এবং মো. আশিকুর রহমানকে কর অঞ্চল-১২-তে পদায়ন করা হয়েছে।

মো. মিজানুর রহমানকে কর অঞ্চল-১৩, শারমিন আক্তার শোভাকে কর অঞ্চল-১৪, মিথুন মিস্ত্রীকে কর অঞ্চল-১৫, মো. সাদেকুল ইসলামকে কর অঞ্চল-১৬, ভাস্কর রায়কে কর অঞ্চল-১৭ এবং মো. কামরুল হাসানকে কর অঞ্চল-১৮-তে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া আশরাফুজ্জামানকে কর অঞ্চল-১৯, মো. হুমায়ুন কবিরকে কর অঞ্চল-২০, আশিকুর রহমান তুষারকে কর অঞ্চল-২১, মো. জাহেদ হোসেনকে কর অঞ্চল-২২, প্রান্তিক রায়কে কর অঞ্চল-২৩, মো. তানজিদ হোসেনকে কর অঞ্চল-২৪ এবং মো. ফয়সাল হাসানকে কর অঞ্চল-২৫-এ পদায়ন করা হয়েছে।

এ ছাড়া অনন্যা বসাককে কর অঞ্চল-দিনাজপুরে ও ইমতিয়াজ আলমকে জাতীয় রাজস্ব বোর্ডের উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে পদায়ন করা হয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..