✕

সর্বশেষ :
৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ ফর্মুলা ওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন আন্তোনেল্লি শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস চুক্তি না হলে সামরিক অভিযানে দ্রুতই ইরান যুদ্ধের ইতি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির ভিত্তি সাত দফা প্রস্তাব, বাস্তবায়নের আশা ইরানের মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক অবস্থায় পুলিশ, যান চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন

ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১৪:৫৩:৩৯ |

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সংঘাত তীব্র হওয়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, বাস্তুচ্যুতির শিকার হওয়া প্রায় সব মানুষই গত দুই মাসের মধ্যে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সংস্থাটি জানায়, বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় খুঁজে পেতে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় প্রবেশের ওপর বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।

আইওএম ইয়েমেনের মিশনপ্রধান আবদুসাত্তর এসোয়েভ বলেন, বছরের পর বছর সংঘাতের পরও ইয়েমেনের পরিবারগুলোকে আবারও ঘরবাড়ি ছাড়তে হচ্ছে। অনেকেই শুধু পরনের কাপড়টুকু নিয়ে পালাতে বাধ্য হচ্ছেন। তাদের জরুরি ভিত্তিতে আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা প্রয়োজন।

তিনি আরও সতর্ক করেন, পর্যাপ্ত অর্থায়ন না পেলে হাজারো পরিবার জরুরি সহায়তা থেকে বঞ্চিত হতে পারে।

ইয়েমেনের গৃহযুদ্ধে ২০২২ সালে হওয়া একটি ভঙ্গুর যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ে। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথি বিদ্রোহীদের মধ্যে হামলা-পাল্টা হামলা বেড়েছে। ফলে দেশটির মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..