✕

সর্বশেষ :
৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ ফর্মুলা ওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন আন্তোনেল্লি শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস চুক্তি না হলে সামরিক অভিযানে দ্রুতই ইরান যুদ্ধের ইতি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির ভিত্তি সাত দফা প্রস্তাব, বাস্তবায়নের আশা ইরানের মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক অবস্থায় পুলিশ, যান চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন

শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১৪:৫০:৪৫ |

শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করেছে ঢাকার সুইডিশ দূতাবাস। এখন থেকে এই ভিসা, আমন্ত্রণপত্র, আপিল ও আবেদন সংক্রান্ত যেকোনো বিষয়ে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস এখন আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না। ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট কোনো আবেদন সংক্রান্ত বিষয় কিংবা এ সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

এতে আরও বলা হয়, শেনজেন ভিসা বিষয়ে কোনো ধরনের নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার অনুমোদন এখন আর দূতাবাসের নেই। তাই আবেদনকারী ও স্পন্সরদের এ সংক্রান্ত সব প্রশ্ন ও যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির দ্বারস্থ হওয়ার অনুরোধ জানানো হয়েছে। আবেদনকারী ও সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে দূতাবাস।

১৫ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নতুন ব্যবস্থায়, বাংলাদেশ থেকে জমা দেওয়া স্বল্পমেয়াদী শেনজেন ভিসা আবেদনের বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি গ্রহণ করবে। তবে আবেদন আবেদনের প্রক্রিয়াটি আগের মতোই থাকবে। এক্ষেত্রে আবেদনকারীরা আগের মতোই ঢাকায় ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং প্রয়োজনীয় নথিপত্র ও বায়োমেট্রিক তথ্য জমা দিতে পারবেন।

দূতাবাস জানিয়েছে,  এই পরিবর্তনটি কেবল আবেদন প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বের ক্ষেত্রে প্রযোজ্য।বাংলাদেশে শেনজেন ভিসা পরিষেবা পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়নি।

উল্লেখ্য, শেনজেন ভিসা হলো ইউরোপের ২৯টি দেশের জন্য একটি স্বল্পমেয়াদী প্রবেশ অনুমতিপত্র। এটি দিয়ে যেকোনো ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণ করা যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..