✕

সর্বশেষ :
৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ ফর্মুলা ওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন আন্তোনেল্লি শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস চুক্তি না হলে সামরিক অভিযানে দ্রুতই ইরান যুদ্ধের ইতি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির ভিত্তি সাত দফা প্রস্তাব, বাস্তবায়নের আশা ইরানের মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক অবস্থায় পুলিশ, যান চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন

চুক্তি না হলে সামরিক অভিযানে দ্রুতই ইরান যুদ্ধের ইতি: ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১৪:৫০:০৫ |

ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুতই শেষ হবে বলে আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র নিজেই সামরিক অভিযানের মাধ্যমে সংঘাতের ইতি টানবে।

সোমবার রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। 

ট্রাম্প বলেন, ‘আমরা দারুণ এক বিজয় অর্জন করেছি এবং খুব দ্রুতই বিষয়টির সুরাহা করব, যেকোনো একভাবে। হয় তারা কোনো চুক্তি করবে, অথবা আমরা নিজেরাই এর ইতি টানব। ইতি টানা, আমার মনে হয় আপনারা বলতে পারেন, হয়ত সহজ উপায়েই।’

এ সময় তিনি ইঙ্গিত দেন, নতুন কোনো মার্কিন সামরিক অভিযান চালানো হলে তা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি সফল ও ভয়ংকর হবে।

পরে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়ায় এক নির্বাচনি সমাবেশেও ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, অনির্দিষ্ট কোনো এক সময়ে তেহরানের ওপর তাকে ‘হাতুড়ি পেটা’ করতে হতে পারে।

৮০ বছর বয়সি এই মার্কিন প্রেসিডেন্ট ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ইরানের সঙ্গে সংঘাত শেষ না করার একমাত্র কারণ হলো, আমি তাদের প্রতি সদয় হতে চাই। যদি পারি, আমি সবার জীবন রক্ষা করতে চাই। তবে কোনো না কোনো মুহূর্তে আমাদের তাদের ওপর কঠোর পদক্ষেপ নিতেই হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে সংঘাত শুরু হয়। এর কয়েক সপ্তাহ পর থেকেই ট্রাম্প বলে আসছেন, যুদ্ধ দ্রুত শেষ হবে।

সর্বশেষ তিনি আভাস দিয়েছেন, আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের পরই সংঘাতের দ্রুত অবসান ঘটবে।


সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..