✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১৪:৪৯:২৪ |যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার ভিত্তি হিসেবে নিজেদের সাত দফা প্রস্তাবের কথা জানিয়েছে ইরান। আগামী কয়েক দিনের মধ্যেই প্রস্তাবটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তেহরানে এক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইরানের সাত দফা প্রস্তাবই মূল ভিত্তি। আগামী কয়েক দিনের মধ্যে এটি বাস্তবায়নের সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি।
এর আগে শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা করেছে তেহরান।
একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের শর্তগুলোও তুলে ধরেছে দেশটি। আরাগচির মতে, এসব শর্ত পূরণ হলে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনার পথ তৈরি হতে পারে।
সূত্র: আল জাজিরা