✕

সর্বশেষ :
৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ ফর্মুলা ওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন আন্তোনেল্লি শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস চুক্তি না হলে সামরিক অভিযানে দ্রুতই ইরান যুদ্ধের ইতি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির ভিত্তি সাত দফা প্রস্তাব, বাস্তবায়নের আশা ইরানের মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক অবস্থায় পুলিশ, যান চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন

দীর্ঘ বিরতি শেষে আবারও ভৌতিক সিনেমায় কঙ্গনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১৪:৩৩:১২ |
দীর্ঘ বিরতি শেষে আবারও ভৌতিক সিনেমায় দেখা যাবে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। ২০০৯ সালে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ ছবিতে অভিনয়ের পর এবার নতুন হরর সিনেমা ‘স্ক্যারি পিকচার’-এর মাধ্যমে এই ঘরানায় ফিরছেন তিনি। ছবিটি প্রযোজনা করছেন ভারতের দক্ষিণী অভিনেতা ও প্রযোজক রানা দগ্গুবতি। 

সম্প্রতি এক অনুষ্ঠানে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। হিন্দিতে নির্মিত হতে যাওয়া ‘স্ক্যারি পিকচার’-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ছবিতে যুক্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী।



এদিকে রানা দগ্গুবতির ঘোষণার ভিডিওবার্তাও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। এরপর থেকেই ছবিটি নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

ছবিটি সম্পর্কে রানা দগ্গুবতি জানান, এটি পুরোপুরি ভৌতিক ঘরানার সিনেমা। পরিচালনার দায়িত্বে রয়েছেন তার বন্ধু রবি বাবু। তেলুগু চলচ্চিত্রে একাধিক জনপ্রিয় ভৌতিক সিনেমা নির্মাণের অভিজ্ঞতা রয়েছে এই পরিচালকের। তবে ‘স্ক্যারি পিকচার’ হতে যাচ্ছে হিন্দি চলচ্চিত্রে পরিচালক হিসেবে তার প্রথম কাজ।

রানা আরও জানান, ছবিটির বিষয়ে আগে কোনো হিন্দি সংবাদমাধ্যমকে তথ্য দেওয়া হয়নি। আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম প্রকল্পটির ঘোষণা দেওয়া হলো। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই সিনেমাটির নির্মাণকাজ পরিচালিত হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ ছবিতে অভিনয়ের পর দীর্ঘ সময় ভৌতিক ঘরানার সিনেমায় দেখা যায়নি কঙ্গনা রানাওয়াতকে। এবার ‘স্ক্যারি পিকচার’-এর মধ্য দিয়ে আবারও সেই ঘরানায় ফিরছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..