✕

সর্বশেষ :
৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ ফর্মুলা ওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন আন্তোনেল্লি শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস চুক্তি না হলে সামরিক অভিযানে দ্রুতই ইরান যুদ্ধের ইতি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির ভিত্তি সাত দফা প্রস্তাব, বাস্তবায়নের আশা ইরানের মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক অবস্থায় পুলিশ, যান চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন

৬ বছরে সারার সম্পত্তি বেড়েছে তিনগুণ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১৪:৩১:৩২ |
বলিউডের পরিচিত মুখ সারা আলি খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেকের পর থেকেই অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও আয় করেন এই অভিনেত্রী। সারা আলি খানের সম্পত্তির পরিমাণ কিংবা ছবিপ্রতি তার পারিশ্রমিক কত—এসব বিষয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই।

ভারতীয় বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে সারার সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৯ সালে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি রুপি।



২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় আনুমানিক ২০ কোটিতে। ২০২৫ সালে এই অঙ্ক ছিল প্রায় ২৪ কোটি রুপি। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, বর্তমানে সারার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি রুপি। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে তার সম্পত্তি বেড়েছে তিনগুণেরও বেশি।

অভিনয় সারার আয়ের অন্যতম প্রধান উৎস। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, একটি ছবিতে অভিনয়ের জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারেও দেখা যায় তাকে। একটি প্রতিষ্ঠানের প্রচারে অংশ নেওয়ার জন্য তার পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি বলে জানা গেছে। ফলে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও উল্লেখযোগ্য আয় করেন সারা।

অভিনেত্রীর গাড়ির সংগ্রহেও রয়েছে একাধিক দামি গাড়ি। তার সংগ্রহে আছে মার্সিডিজ-বেঞ্জ জি-ক্লাস জি ৩৫০ডি এবং জিপ কম্পাসের মতো বিলাসবহুল এসইউভি।

কাজের ক্ষেত্রেও বেশ ব্যস্ত সময় পার করছেন সারা। বলিউডে নিজের অবস্থান আরো পোক্ত করার চেষ্টা করছেন তিনি। গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত স্পাই-কমেডি ঘরানার ছবি ‘উড়তা তীর’। করণ জোহর প্রযোজিত ছবিটিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..